বাড়িটির জরাজীর্ণ দেয়ালে, ছাদের কার্নিশে কিংবা পানির ট্যাংকের ফাটলে—একটু সুযোগ পেলেই নিজের অস্তিত্বের জানান দিচ্ছে গাছ। যেমন দেয়ালের ফাটলে ফুটে আছে নয়নতারা ফুল। রয়েছে অপরিচিত বুনো ফুলও। দেয়ালের কোথাও কোথাও শিকড় ছড়িয়ে জেগে উঠেছে বড় অশ্বত্থও। ঝুলছে বাহারি ফার্ন। পুরোনো বাড়িটি পাবনা শহরের গোপালপুর মাটিসড়ক এলাকায়। বাড়িটিজুড়ে জন্ম নেওয়া গাছের ছবি নিয়ে এই গল্প।
