চট্টগ্রামে ঢাকনাবিহীন নালা–খালে পড়ে নিয়মিত মৃত্যুর ঘটনা ঘটছে। প্রতিটি মৃত্যুর পর খাল-নালার পাড়ে নিরাপত্তাবেষ্টনী তোলার দাবি জানানো হয়। কিন্তু বছর ঘুরে আবার দুর্ঘটনা হলেও ঝুঁকিমুক্ত করা হয় না। ঝুঁকি নিয়ে পথ চলতে হয় নগরবাসীকে। নগরের মুরাদপুর ছাড়াও বহদ্দারহাট, আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, ২ নম্বর গেট, মেয়র গলি, আল ফালাহ গলি, মেহেদিবাগ, বাকলিয়াসহ বিভিন্ন স্থানে নালার ওপর কোথাও স্ল্যাব আছে, কোথাও নেই। আবার কোথাও স্ল্যাব ভাঙা। গত এক মাসে জলাবদ্ধতায় অন্তত আটবার ডুবেছে এসব এলাকা। বৃষ্টি হলে সড়কে হাঁটুসমান পানি জমে যায়। চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ঝুঁকিপূর্ণ খালগুলোর কিছু চিত্র দিয়ে ছবির গল্প।