প্রকৃতিতে এখন চলছে বর্ষাকাল। বাজারে গ্রীষ্মকালীন ফল আম, জাম, কাঁঠালের দাপট বেশ খানিকটা কমে গেছে। এখন বাজার ভরে উঠেছে বর্ষাকালের নানা ফলে। রঙিন এই ফলগুলো খেতে যেমন সুস্বাদু, তেমনি ভিটামিন সি–তে ভরা ফলগুলো স্বাস্থ্যের জন্যও দারুণ উপকারী। বর্ষায় বাজারে পাওয়া যায় এমন কিছু ফলের ছবি নিয়ে আজকের এই ছবির গল্প।
