শরীয়তপুরে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

শরীয়তপুরে আজ মঙ্গলবার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রথম আলোর উদ্যোগে এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হচ্ছে। দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে। সংবর্ধনা অনুষ্ঠানের কিছু চিত্র দিয়ে ছবির গল্প—

শিখো-প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা ক্রেস্ট সংগ্রহ করছে। পৌরসভা মিলনায়তন, শরীয়তপুর।
শিখো-প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা ক্রেস্ট সংগ্রহ করছে। পৌরসভা মিলনায়তন, শরীয়তপুর।
অনুষ্ঠানে সেলফির স্ট্যান্ডে ক্রেস্ট হাতে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা।
শিখো-প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট হাতে উল্লসিত শিক্ষার্থীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে ক্রেস্ট হাতে কৃতী শিক্ষার্থীরা।