হেমন্তের সন্ধ্যায় ছাতিম ফুলের সুবাসে ম ম করে চারপাশ। গাছজুড়ে ফুটেছে থোকায় থোকায় সাদা ফুল। ফুলের সৌন্দর্য আর সুবাসে মুগ্ধ পথচারীরা। মৌমাছি, প্রজাপতি ও ছোট পাখিদের আনাগোনায় মুখর ছাতিমগাছের আশপাশ। চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় ছাতিম ফুলের এমনই সৌন্দর্য নিয়ে ছবির গল্প।