ভোট দিয়ে হাসিমুখে তরুণেরা

দীর্ঘদিন পর অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে তরুণ ভোটারদের মধ্যে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে দেশের বিভিন্ন কেন্দ্রে ভিড় করেছেন নতুন ভোটাররা। এসব নিয়েই এই ছবির গল্প।

রাজধানীর খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে ভোট দিয়ে উচ্ছ্বসিত এই তরুণী
ছবি: শুভ্র কান্তি দাশ
ভোট দেওয়ার পর এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করছেন তাঁরা। রাজধানীর কামরুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা
জীবনে প্রথমবারের মতো ভোট দিয়ে আনন্দিত তাঁরা। রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্র থেকে তোলা
রাজধানীর খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করছেন এই ভোটার
রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে প্রথমবারের মতো ভোট দিয়েছে এই ভোটার।
মায়ের সঙ্গে প্রথমবার ভোট দিতে এসেছেন দুই তরুণ। রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্র থেকে তোলা
নাতি-নাতনিকে ভোট দিতে নিয়ে এসেছেন এই দাদা। খিলগাঁও মডেল কলেজ কেন্দ্র থেকে তোলা
শরীয়তপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা
চাচাতো ভাই-বোন মিলে চারজন নতুন ভোটার ভোট দিলেন বগুড়ার ঠনঠনিয়া নূরন আলা নূর ফাযিল মাদ্রাসা কেন্দ্রে