বিদেশে উচ্চশিক্ষার খোঁজে শিক্ষার্থীরা

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে নানা দেশের শিক্ষাব্যবস্থা ও সুযোগ সম্পর্কে জানতে শিক্ষার্থীদের আগ্রহের কমতি নেই। বিদেশে পড়াশোনা, ভর্তিপ্রক্রিয়া, বৃত্তি ও ভিসাসংক্রান্ত দরকারি সব তথ্য তুলে ধরতে আয়োজন করা হয়েছে ‘প্রথম আলো ২য় স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’। মেলায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে সরাসরি তথ্য নিচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। কেউ জেনে নিচ্ছেন ভর্তির নিয়মকানুন, কেউ বা পছন্দের দেশের পড়ার খরচ ও জীবনযাত্রার নানা খুঁটিনাটি। মেলাপ্রাঙ্গণজুড়ে তরুণদের এমন পদচারণা ও স্বপ্ন খোঁজার নানা মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন প্রথম আলোর আলোকচিত্রী।

বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও ভর্তিপ্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে বিস্তারিত জেনে নিচ্ছেন শিক্ষার্থীরা
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও ভর্তিপ্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে বিস্তারিত জেনে নিচ্ছেন শিক্ষার্থীরা
মেলায় অংশ নেওয়া একটি প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছ থেকে বিদেশে পড়াশোনার পরিবেশ ও সুযোগ নিয়ে কথা বলছেন এক শিক্ষার্থী
বিদেশে পড়াশোনা ও ভাষা দক্ষতার পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা
মেলায় এসে ‘প্রথমা প্রকাশন’-এর স্টলে সন্তানের সঙ্গে পছন্দের বই দেখছেন এক অভিভাবক
আয়োজনের ফাঁকে আনন্দঘন মুহূর্ত ধরে রাখতে একসঙ্গে সেলফিবন্দী হচ্ছেন মেলায় অংশ নেওয়া প্রতিনিধিরা
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও বৃত্তির নানা দিক নিয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি
আবেদনসংক্রান্ত কাগজপত্র পূরণে এক শিক্ষার্থীকে সহযোগিতা করছেন মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের এক প্রতিনিধি
নিজের পছন্দের বিষয়ে বিদেশে পড়ার সুযোগ ও খরচের বিষয়ে প্রতিনিধির সঙ্গে খোলামেলা আলোচনা করছেন এক তরুণ
প্রতিনিধিদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার পর নিবন্ধন ফরম পূরণ করছেন শিক্ষার্থীরা