ছবিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ

বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ নেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শপথের আনুষ্ঠানিকতা, শুভেচ্ছা বিনিময় ও রাষ্ট্রীয় আয়োজনের বিভিন্ন মুহূর্তে ফুটে ওঠে দেশের নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিনটির আবহ। এই অনুষ্ঠানের নির্বাচিত মুহূর্তগুলো নিয়ে এই ছবির গল্প।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের মঞ্চে (বাঁ থেকে) মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হাফিজ উদ্দিন আহমদ ও কায়সার কামাল
ছবি: ভিডিও থেকে নেওয়া
অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ সরকার ও বিরোধী দলের নেতারা
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে শপথ পাঠ করাচ্ছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শপথ গ্রহণের পর উপস্থিত সবাইকে সালাম জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আসা হাফিজ উদ্দিন আহমদ
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের একাংশ
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মন্ত্রী হিসেবে শপথ পাঠ করছেন (বাঁ থেকে) আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও আন্দালিভ রহমান পার্থ
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন (বাঁ থেকে) মোহাম্মদ শামীম কায়সার ও হুমায়ুন কবির
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে করমর্দন করছেন। তাঁর পেছনে আছেন সহধর্মিণী জুবাইদা রহমান ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস