সকালের নরম আলোয় গ্রামীণ ঝোপঝাড়ে ঘেরা পুকুরপাড়ে তখন ব্যস্ততা। আট মাসের যত্ন আর অপেক্ষার পর পুকুরে বেড়ে ওঠা মাগুর ও পাঙাশ মাছ ধরতে নেমেছেন জেলেরা। জাল টানতেই ছটফট করতে করতে উঠে আসছে বড় বড় মাছ। পাতিল থেকে ড্রাম, ড্রাম থেকে পানিভর্তি ব্যাটারিচালিত ভ্যান—জীবিত ও তাজা মাছ দ্রুত বাজারে নেওয়ার প্রস্তুতি চলছে। বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রামে চাষি সাইদুর রহমানের পুকুরে মাছ ধরা ও বাজারজাত করার এই ব্যস্ত সময়ের গল্প
