বরিশালের আমড়া

বরিশালের আমড়া চলতি বছরের এপ্রিল মাসে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমড়ার মৌসুমে বরিশাল অঞ্চলে দেখা যায়, পাইকারদের আড়তে স্তূপ করা আমড়া, আকার ও মান অনুযায়ী সেগুলো বাছাই চলছে। আড়তে নারী-পুরুষেরা একত্রে আমড়া বাছাই করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর কাজে ব্যস্ত। বরিশালের আমড়া নিয়ে ছবির গল্প

গাছ থেকে লগি দিয়ে আমড়া পেড়ে ঝুড়িতে রাখা হচ্ছে। হিমানন্দকাঠি, ঝালকাঠি
গাছ থেকে লগি দিয়ে আমড়া পেড়ে ঝুড়িতে রাখা হচ্ছে। হিমানন্দকাঠি, ঝালকাঠি
বাগানের গাছ থেকে আমড়া পেড়ে নৌকায় রাখা হচ্ছে। এরপর বাজারে পাইকারদের কাছে বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে। হিমানন্দকাঠি, ঝালকাঠি
কুড়িয়ানা খাল দিয়ে বিক্রির জন্য আমড়া নিয়ে যাচ্ছেন চাষিরা। আটঘর, নেছারাবাদ, পিরোজপুর
বাজারের ঘাটে বিভিন্ন স্থান থেকে আসা আমড়া
পাইকারদের আড়তে স্তূপ করা আমড়া আকার ও মান অনুযায়ী বাছাই করা হচ্ছে
কেরেট ও বস্তায় আমড়া আলাদা করে রাখা হচ্ছে
ওজন দিয়ে বস্তায় ভরা হবে
পিরোজপুরের এসব আমড়া ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর বস্তা প্রস্তুত করা হচ্ছে