নগরের বেহাল সড়ক

সিলেট নগরের বিভিন্ন পাড়া-মহল্লার সড়ক বর্তমানে বেহাল। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বৃষ্টির পানি জমে অনেক জায়গায় তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এতে প্রতিনিয়তই দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। রিকশা, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচলেও ভোগান্তি পোহাতে হচ্ছে। নগরের কদমতলী, শাহজালাল উপশহর, কুশিঘাট, বালুচর ও রেলওয়ে স্টেশন এলাকার বেহাল সড়কের চিত্র ছবিতে:

খানাখন্দে জমেছে পানি, চলাচলে দুর্ভোগ
খানাখন্দে জমেছে পানি, চলাচলে দুর্ভোগ
ভাঙা স্থানে পাথর ফেলায় ভোগান্তি আরও বেড়েছে
পানি মাড়িয়ে ভোগান্তি নিয়ে চলছে যানবাহন
ইট ফেলে সংস্কার করলেও ভোগান্তি কমেনি
খানাখন্দ এড়িয়ে ভোগান্তি নিয়ে চলাচল
জমে থাকা পানি মাড়িয়ে চলছে যানবাহন
এমন বেহাল দশা নগরের বিভিন্ন সড়কের
জমে থাকা পানি মাড়িয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন একজন