পাহাড়ের পাদদেশে বিস্তৃত বাংলাদেশের অন্যতম বড় শস্যভান্ডার রাঙ্গুনিয়ার গুমাই বিল। বর্ষা শেষে এখন বিলজুড়ে চলছে আমন ধানের চাষ। সবুজ ধানখেত, পাহাড় আর নীল আকাশ মিলে পুরো এলাকা সেজেছে অপরূপ সাজে। দূর থেকে তাকালে বিস্তীর্ণ বিলটিকে মনে হয় সবুজের চাদরে মোড়া। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লিচুবাগান এলাকায় সবুজে মোড়া গুমাই বিল নিয়ে ছবির গল্প–