টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস যেন ছোটখাটো জলাশয়ে পরিণত হয়েছে। এর মাঝেই চলছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার্থীদের দুর্ভোগ কমাতে কলেজ কর্তৃপক্ষ পানির ওপর সারি সারি বেঞ্চ বসিয়ে চলাচলের পথ বানিয়েছে। সেই বেঞ্চের ‘সাঁকো’ পেরিয়ে পরীক্ষার হলে যাচ্ছেন পরীক্ষার্থীরা। ছবিগুলো আজ বুধবার তোলা।
