পাহাড়ের সবুজ, মেঘের লুকোচুরি আর প্রকৃতির মায়ায় মুগ্ধ হতে দুর্গাপূজার ছুটিতে বান্দরবানে ছুটে আসছেন পর্যটকেরা। কেউ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছেন, কেউ আবার প্রিয়জনদের সঙ্গে ঘুরে বেড়িয়ে মুঠোফোনে বন্দী করছেন আনন্দের মুহূর্ত। পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে জেলার মেঘলা ও নীলাচল পর্যটনকেন্দ্র। পাহাড়ের টানে আসা মানুষের পদচারণে ছুটির দিনগুলোতে নতুন প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতির এই জনপদ।
