রাজধানীর মিরপুর-১ নম্বরে সড়কের পাশে ভোর থেকে জড়ো হন রাজমিস্ত্রি, রংমিস্ত্রিসহ নানা ধরনের শ্রমিক। কাজের ধরন অনুযায়ী এখান থেকে শ্রমিক বেছে নেন নিয়োগদাতা। তবে সব সময় সব শ্রমিক কাজ না–ও পেতে পারেন। যেমন পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে এখনো নির্মাণকাজ পুরোপুরি শুরু হয়নি। ফলে এখানে আসা অনেক নির্মাণশ্রমিক কাজ পান না। কাজ পাওয়ার জন্য অনেকে দীর্ঘ সময় অপেক্ষা করেন। অনেকে আবার কাজ না পেয়ে ফিরে যান ঘরে। এই ‘শ্রমের হাট’ নিয়ে ছবির গল্প।
