ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনা বনাম সৌদি আরবের ম্যাচটি বড় পর্দায় উপভোগ করেন শিক্ষার্থীরাসহ অনেকেই। আর্জেন্টিনার সমর্থকদের আশা ছিল, হেসেখেলেই লিওনেল মেসিরা সৌদি আরবকে হারাবে। তাদের শুরুটাও দারুণ ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মাত্র ৫ মিনিটের ব্যবধানে ২ গোল খেয়ে ২-১ গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। মেসিদের এমন পিছিয়ে পড়া দেখে রীতিমতো হতাশ আর্জেন্টিনার সমর্থকেরা।
