চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ সংযোগপথ দেওয়ানহাট সেতু এখন বয়স ও অবহেলার ভারে জরাজীর্ণ। নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও চারপাশের ওভারপাস ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের জটিলতায় আটকে গেছে পরিকল্পনা। ফাটল, খসে পড়া কংক্রিট আর ক্ষয় হওয়া রড নিয়ে পুরোনো সেতুটিই এখনো বহন করছে নগরবাসীর চাপ।