হাওরে হাঁস পালন

সিলেটের হাওরাঞ্চলে বাণিজ্যিকভাবে হাঁস পালন জনপ্রিয় হয়ে উঠেছে। লাভজনক হওয়ায় হাওরপারে গড়ে উঠছে নতুন নতুন খামার। বর্ষার শুরুতেই হাওরের পানিতে হাঁসের দল নামিয়ে দেন খামারিরা। সারা দিন ঘুরে ঘুরে প্রাকৃতিক খাবার খায় হাঁসগুলো। বিকেলে আবার ফিরিয়ে আনা হয় খামারে। হাঁস, হাঁসের ছানা ও ডিম বিক্রি করে অনেকেই এখন স্বাবলম্বী। সিলেট সদরের জিলকার হাওর থেকে হাঁস পালন নিয়ে ছবির গল্প।

হাওরের পাশের খালে নিয়ে আসা হয়েছে হাঁসের দল। পেছনে নৌকায় খামারি।
হাওরের পাশের খালে নিয়ে আসা হয়েছে হাঁসের দল। পেছনে নৌকায় খামারি।
হাওরসংলগ্ন খালের পানিতে খাবার খুঁজছে হাঁসগুলো।
সারিবদ্ধ হয়ে সাঁতার কাটছে হাঁসের দল।
খালে হাঁস নামিয়ে দিয়ে পাড় ধরে হাঁটছেন খামারি।
কিছু হাঁস পানিতে, কিছু ডাঙায়। খাবার খেতে ব্যস্ত সবাই।
সারা দিন খাওয়াদাওয়া শেষে হাঁসগুলো নেওয়া হবে খামারে।
পানিতে হাঁসের ঝাঁক।
হাঁস পালন করে এখন অনেকেই স্বাবলম্বী।