গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬–এর বাকি আর কয়েক ঘণ্টা। দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে চলছে নানা প্রস্তুতি। এই প্রস্তুতি নিয়ে ছবির গল্প—
প্রথম আলো ডেস্ক
নির্বাচনী ভোটকেন্দ্রে আনসার সদস্যদের ভূমিকা অন্যতম। ভোর থেকেই আনসার সদস্যরা ব্যস্ত। বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা, ১১ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
আনসার সদস্যদের কেন্দ্র বুঝিয়ে দেওয়া হচ্ছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা, ১১ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
ভোটারদের দাঁড়ানোর জন্য বাঁশের খুঁটি ও দড়ি দিয়ে বেড়া দেওয়া হচ্ছে। মন্থনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, রংপুর, ১১ ফেব্রুয়ারিভোটকেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। উত্তম বারঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, রংপুর, ১১ ফেব্রুয়ারি নির্বাচনী সরঞ্জাম নিতে ট্রাক্টর সারি করে রাখা হয়েছে। হরিদেবপুর, রংপুর, ১১ ফেব্রুয়ারিভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দিতে চলছে নানা প্রস্তুতি। জেলা স্টেডিয়াম, চট্টগ্রাম, ১০ ফেব্রুয়ারিকেন্দ্র থেকে নির্দিষ্ট দূরে তৈরি করা নির্বাচনী ক্যাম্পে ভোটারদের দেওয়া হচ্ছে ভোটার নম্বর। কাজীর দেউড়ি, চট্টগ্রাম, ১০ ফেব্রুয়ারিভোটের আগে চার দিনের ছুটিতে বাড়ি ফিরছেন অনেকেই। বাসস্টেশন এলাকা, বান্দরবান, ১১ ফেব্রুয়ারি শহরের প্রধান প্রধান সড়কে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বাসস্টেশন এলাকা, বান্দরবান, ১১ ফেব্রুয়ারিভোটকেন্দ্রে পাঠানোর জন্য আনসার সদস্য ও জেলা তথ্য অফিসের প্রচারের গাড়ি প্রস্তুত করা হয়েছে। জেলা নির্বাচন কার্যালয় প্রাঙ্গণ, রাঙামাটি, ১১ ফেব্রুয়ারি