বিশাল পুকুর। জেলেরা জাল ফেলে মাছ ধরছেন। জাল টেনে পুকুরের এক ধারে টানতেই ছটফট করছে জ্যান্ত সব মাছ। কিছু মাছ জাল থেকে লাফিয়ে বের হওয়ার চেষ্টা করছে। আবার জালের ফাঁসে আটকে গেছে কিছু মাছ। সেগুলো জেলেরা আলতো হাতে বের করে পুকুরে ফেলে দিচ্ছে। বগুড়ার কাহালু উপজেলার পাঁচ পীর মাজার এলাকার ও ইসবপুর গ্রামের পুকুরে চাষের মাছ ধরার ছবি নিয়ে সাজানো গল্প
