শৈশব মানেই দুরন্তপনা, খেলাধুলা আর অফুরান আনন্দ। সময়ের স্রোতে সেই দিনগুলো হারিয়ে গেলেও স্মৃতিতে থেকে যায় মার্বেল খেলা, খালে মাছ ধরা, ঘুড়ি ওড়ানো, বর্ষার পানিতে ঝাঁপ দেওয়া কিংবা কলাগাছের ভেলায় ভেসে বেড়ানোর গল্প। ফরিদপুরের পথে-প্রান্তরে ছেলেবেলার সেই চেনা আনন্দে মেতে উঠেছে একদল শিশু।
