আসছে রাজশাহীর আম

রাজশাহীতে চলতি বছর ১৯ হাজার হেক্টরের বেশি জমিতে আম চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ৭৮০ কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা রয়েছে। আমের ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ মে থেকে সব ধরনের গুটি আম নামানো শুরু হবে। এরপর ক্রমান্বয়ে ২২ মে থেকে গোপালভোগ; ২৫ মে থেকে রানিপসন্দ ও লক্ষ্মণভোগ; ৩০ মে থেকে হিমসাগর বা ক্ষীরশাপাতি; ১০ জুন থেকে ব্যানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া; ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি; ৫ জুলাই থেকে বারি আম-৪; ১০ জুলাই থেকে আশ্বিনা এবং ১৫ জুলাই থেকে গৌড়মতি আম নামানো যাবে।

শতবর্ষী পুরোনো এই বাগানে ৪০৮টি বিভিন্ন প্রজাতির আমগাছ আছে।
শতবর্ষী পুরোনো এই বাগানে ৪০৮টি বিভিন্ন প্রজাতির আমগাছ আছে।
আমবাগানে পাহারাদার টংঘরে পাহারা দিচ্ছেন।
বাগান থেকে জ্বালানি সংগ্রহ করছেন এক নারী।
বাগানের গাছ থেকে আচারের আম সংগ্রহ করা হচ্ছে।
আচারের আম বস্তায় ভরা হচ্ছে।
ব্যানানা ম্যাঙ্গো।
আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর আশানুরুপ আম পাবেন চাষিরা।