গরমে অতিষ্ঠ জনজীবন

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ বইছে। রোদের আঁচ থেকে বাঁচতে মাথায় গামছার মাথাল দিয়ে কৃষকেরা যেমন মাঠে কাজ করছেন, তেমনি শহরে পথচলা মানুষেরা হাতে যা আছে তাই দিয়ে মাথা আড়াল করার চেষ্টা করছেন। ঘুরতে এসে পানিতে নেমে পড়ছেন কেউ কেউ। আরাম পেতে নদীতে সেরে নেওয়া হচ্ছে গোসলও। ছবিগুলো মঙ্গলবার ২ জুন তোলা।

গরমে স্বস্তি পেতে বুড়িগঙ্গা নদীর পানিতে শিশুদের লাফালাফি। কামরাঙ্গীরচর, ঢাকা
ছবি: মীর হোসেন
গাজীপুর থেকে ঘুরতে এসেছে পরিবারটি। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে ক্রিসেন্ট লেকের পানিতে নেমে পড়েছে তারা। জিয়া উদ্যান, ঢাকা
গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে স্বস্তি পাওয়ার চেষ্টা। ক্রিসেন্ট লেক, জিয়া উদ্যান, ঢাকা
রোদ থেকে কিছুটা স্বস্তি পেতে ছাতা মাথায় নৌকায় পার হচ্ছেন যাত্রীরা। তুরাগ নদ, মিরপুর, ঢাকা
পানিতে গা এলিয়ে ঠান্ডা হওয়ার চেষ্টা। বুড়িগঙ্গা নদী, ঢাকা
বুড়িগঙ্গা নদীর পানিতে শিশুদের গোসল। কামরাঙ্গীরচর, ঢাকা
জ্যৈষ্ঠের কাঠফাটা রোদে গাছের ছায়ায় কৃষকের একটু বিশ্রাম। পালডাঙ্গী এলাকা, ডিক্রির চর, সদর উপজেলা, ফরিদপুর
দেড় মাসের শিশুকে হাসপাতালে আনার সময় প্রেসক্রিপশন ফোল্ডার দিয়ে মাথায় ছায়া দেওয়ার চেষ্টা করছেন তার নানি। জেনারেল হাসপাতাল চত্বর, পাবনা
প্রখর রোদে মাথায় গামছার মাথাল দিয়ে মাঠে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষিশ্রমিকেরা। ঝাজর গ্রাম, শেরপুর, বগুড়া
টায়ার নিয়ে পানিতে মনের আনন্দে ভেসে বেড়াচ্ছে এক কিশোর। পুলিশ সুইমিংপুল, মুলাটোল, রংপুর