নিত্যপণ্যের বাড়তি দামে চাপে রয়েছেন পোশাকশ্রমিকেরা। তাঁদের কিছুটা স্বস্তি দিতে বিশেষ ওএমএস কর্মসূচিতে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। পরিচয়পত্র দেখিয়ে ওএমএসের ট্রাক থেকে একজন শ্রমিক সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারছেন। কম দামে চাল কিনতে সকাল থেকে বিক্রয়কেন্দ্রে ভিড় করছেন শ্রমিকেরা। কেউ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, কেউ চাল নিচ্ছেন, আবার কেউ চাল নিয়ে বাড়ি ফিরছেন। কাজের ফাঁকে বা দুপুরের খাবারের বিরতিতে চাল কিনতে আসছেন অনেকে। শুক্রবার রাজধানীর মিরপুর ও সাভারের হেমায়েতপুর এলাকার চিত্র নিয়ে এই ছবির গল্প।
