তিস্তা নদীর দুকূল ছাপিয়ে বিলীন হয়েছে বেশকিছু ঘরবাড়ি। ভিটেমাটি হারানো মানুষদের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। আরও কয়েকটি পরিবার ভাঙনের ঝুঁকিতে রয়েছে। অনেকেই ঘরের বেড়া খুলে নিয়ে যাচ্ছেন। সরিয়ে নিচ্ছেন সংসারের জিনিসপত্র, শেষ সম্বলটুকু। চোখেমুখে তাঁদের হতাশা আর উৎকণ্ঠা। রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালীর কাচারিপাড়া এলাকা থেকে ছবিগুলো তোলা হয়েছে।