বইমেলা বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ। কয়েক দিন পরই শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। মেলা প্রাঙ্গণে চলছে বিভিন্ন প্রকাশনার স্টল নির্মাণের কাজ। কিছু স্টলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। করোনা মহামারির কারণে গত বছর নির্দিষ্ট সময়ে আয়োজন করা যায়নি বইমেলার। তবে এবার বইমেলা শুরু হচ্ছে ভাষার মাস ফেব্রুয়ারির ১ তারিখেই। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণজুড়ে থাকছে স্টলগুলো। আলোকচিত্রে বইমেলার প্রস্তুতি।
