টিসিবির পণ্য কিনতে ভিড়

১ মাস ৯ দিন বন্ধ থাকার পর সোমবার আবারও ট্রাকে করে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ দফায় টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল (সয়াবিন বা কুঁড়ার তেল), দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, দুই কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। চট্টগ্রাম নগরের ১ থেকে ২০ নম্বর ওয়ার্ডের চার হাজার গ্রাহকের কাছে এসব পণ্য বিক্রি হয়। সকাল থেকে দীর্ঘ সারিতে অপেক্ষা করতে থাকেন লোকজন।

কম দামে পণ্য কিনতে আসা মানুষের দীর্ঘ সারি।
কম দামে পণ্য কিনতে আসা মানুষের দীর্ঘ সারি।
পাঁচ পদের পণ্য বিক্রি করা হয় টিসিবির ট্রাক থেকে।
নারী–পুরুষের জন্য আলাদা সারি ছিল।
সন্তানকে ঘরে রেখে আসার সুযোগ না থাকায় অনেকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন।
পণ্য নিতে লাইনে দাঁড়িয়ে ক্লান্ত নারী।
পণ্য বিক্রিতে ব্যস্ত একজন কর্মী।
ট্রাক থেকে পণ্য দেওয়া হচ্ছে।
মায়ের সঙ্গে পণ্য নিয়ে বাড়িতে ফিরছে শিশু।
দীর্ঘ সময় অপেক্ষার পর পণ্য নিয়ে বাড়ি ফেরা।