রমজান ঘিরে জমজমাট নিত্যপণ্যের বাজার

সিলেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার কালীঘাট বাজার। সুরমা নদী লাগোয়া এই বাজার পবিত্র রমজান মাস এলেই আরও জমজমাট হয়ে ওঠে। ভোরের আলো ফুটতেই শুরু হয় পাইকারি ও খুচরা বেচাকেনা, চলে গভীর রাত পর্যন্ত। সিলেটের বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে ব্যবসায়ীরা প্রতিদিন এখানে ভিড় জমান। বিক্রেতাদের হাঁকডাক, দরদাম আর ক্রেতাদের ব্যস্ত পদচারণে জমে ওঠে বাজারের প্রতিটি অলিগলি। কালীঘাট বাজারের কিছু চিত্র:

পণ্যবাহী ট্রাক থেকে মাল নামাচ্ছেন শ্রমিকেরা
পণ্যবাহী ট্রাক থেকে মাল নামাচ্ছেন শ্রমিকেরা
মাথায় করে পণ্যের বস্তা নিয়ে যাচ্ছেন দুজন
পাইকারি দরে পণ্য কিনে ট্রাকে তোলা হচ্ছে
ট্রাক প্রস্তুত; এখন যাওয়ার পালা
ঠেলায় করে নিয়ে যাওয়া হচ্ছে পণ্য
রমজান মাসে আদার চাহিদা বেশি থাকে
পাইকারি দরে চলছে খেজুর বিক্রি
এভাবে দিনভর জমজমাট থাকে কালীঘাট বাজার
পাইকারি দরে পণ্য কিনে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে