ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পদচারী-সেতু আছে। তবু সেই সেতু এড়িয়ে বাঁশ ও গ্রিলের ফাঁক গলে ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হচ্ছেন পথচারীরা। পাশে ছুটে যাচ্ছে বাস, ট্রাক ও ভারী যান। সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাট এলাকায় প্রতিদিনই দেখা যায় এমন দৃশ্য। এই সামান্য অসতর্কতাই ডেকে আনতে পারে ভয়াবহ দুর্ঘটনা।