দেশে ফিরলেন তারেক রহমান, দেখুন ছবিতে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে পৌঁছেছেন। বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তারেক রহমানের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। এরপর তারেক রহমান ও তাঁর পরিবারকে বিমানবন্দরে স্বাগত জানান বিএনপির নেতা–কর্মীরা।

দুপুর ১২টা ৩৫ মিনিটে ভিআইপি গেট দিয়ে বের হন তারেক রহমান। বাসের সামনে থেকে তিনি নেতা–কর্মীদের উদ্দেশে হাত নাড়েন। তাঁদের সালাম দেন। লাল–সবুজ রঙের একটি বাসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলে ৩০০ ফিটে গণসংবর্ধনাস্থলের দিকে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। এসব নিয়েই এই ছবির গল্প।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলে ৩০০ ফিটে গণসংবর্ধনাস্থলের দিকে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান
বেলা ১১টা ৩৯ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর তিনি লাউঞ্জে ঢুকছেন
তারেক রহমান ও তাঁর পরিবারকে বিমানবন্দরে স্বাগত জানাচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা
বিমানবন্দরের লাউঞ্জে পরিবারের সদস্যদের সঙ্গে তারেক রহমান
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিমানবন্দর থেকে বের হয়ে খালি পায়ে ঘাসের ওপর কিছুক্ষণ দাঁড়ান তারেক রহমান। পরে তিনি একমুঠো মাটি তুলে নেন
দেশে ফিরেছে তারেক রহমানের পোষা বিড়াল জেবু
সংবর্ধনাস্থলে যেতে তারেক রহমানের জন্য সাজিয়ে রাখা লাল-সবুজ রঙের বাস
লাল-সবুজ রঙের বাসে গণসংবর্ধনাস্থলে যাওয়ার পথে জনগণের উদ্দেশে হাত নাড়েন তারেক রহমান
তারেক রহমানকে গণসংবর্ধনাস্থলে নেওয়ার পথে কড়া নিরাপত্তা
লন্ডন থেকে দেশে ফেরার পথে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ছবি দিয়ে তারেক রহমান লিখেছেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’
বিমানে অবস্থানকালে তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান