শীতের সকালে সাদা বকের ওড়াউড়ি

পৌষের সকাল। কুয়াশা জড়ানো চারদিক। শীতের সকালে কুয়াশামাখা কৃষিজমিতে একঝাঁক সাদা বক খাবারের খোঁজে ব্যস্ত। জমির জল-কাদায় নেমে একসঙ্গে খাবার শিকারে ব্যস্ত ধূসর বকগুলো। কুয়াশামাখা স্নিগ্ধ সকালে সাদা বকের ঝাঁকের এমন শান্তিপূর্ণভাবে খাবার খোঁজা ও ওড়াউড়ির দৃশ্য প্রকৃতির নিখুঁত সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে। এ যেন সাদা বকের শীত উদ্‌যাপন। ছবিগুলো নগরের ইসলামপুর থেকে তোলা

কুয়াশায় মিলেমিশে একাকার সাদা বকের ঝাঁক।
কুয়াশায় মিলেমিশে একাকার সাদা বকের ঝাঁক।
এবার কৃষিজমিতে নেমেছে খাবারের খোঁজে।
উড়ে এসেছে আরও একটি বক।
জমির পানিতে শিকারে ব্যস্ত জোড়া বক।
নিজেদের মতো করে চলছে শিকার।
কৃষিজমিতে শীতে জবুথবু বকগুলো।
ঝাঁক বেঁধে আকাশে উড়ছে বকগুলো।
শীতের সকালে বকের ওড়াওড়ি।