চুলা থেকে চাকা—সবখানেই গ্যাসের সংকট

কক্সবাজারে এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এক সপ্তাহ ধরে চলছে গ্যাসের সংকট। রান্নার চুলা জ্বলছে না, শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন কমে বাড়ছে লোডশেডিং। অন্যদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোয় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন চালকেরা। রাজধানীতে দৈনন্দিন জীবনে পড়েছে এই সংকটের প্রভাব।

গ্যাসের স্বল্প চাপের কারণে ফিলিং স্টেশনগুলোয় তৈরি হয়েছে গাড়ির দীর্ঘ সারি। আজ সোমবার দুপুরে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায়
ছবি: সাজিদ হোসেন
গ্যাস নিতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে সিএনজি অটোরিকশার ভেতরেই বিশ্রাম নিচ্ছেন চালকেরা। আজ সোমবার দুপুরে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায়
সরবরাহ না থাকায় রাজধানীর পরীবাগের এই সিএনজি স্টেশনে আজ সোমবার দুপুরে গ্যাস বিক্রি ছিল বন্ধ
গ্যাসের চাপ কম থাকায় একটি গাড়িতে গ্যাস সরবরাহ সময় লাগছে স্বাভাবিকের চেয়ে বেশি। এতে সিএনজি স্টেশন থেকে লাইন ছড়িয়ে পড়েছে সড়কে। আজ সোমবার দুপুরে শনির আখড়া এলাকায়
গ্যাসের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে থেকে ঘুমিয়ে পড়েছেন অনেকেই। আজ সোমবার দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনে
পাইপলাইনে গ্যাস না থাকায় এলপিজি সিলিন্ডারের গ্যাসে রান্না করছেন এক গৃহিণী। এই সংকট এমন অনেক পরিবারে খরচ বাড়িয়ে দিয়েছে। আজ সোমবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায়
চুলায় গ্যাস না থাকায় রান্নার জন্য এখন বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে অনেককে। আজ সোমবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীর শেখদী এলাকায়
গৃহস্থালিতে পাইপলাইনের গ্যাস না থাকায় বৈদ্যুতিক চুলায় রান্না করছেন এই গৃহিণী। আজ সোমবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীর শেখদী এলাকায়
গ্যাসের সংকটে চুলা জ্বলছে না। বিকল্প হিসেবে মাটির চুলায় কাঠ দিয়ে রান্না করছেন দুই নারী। আজ সোমবার রাজধানীর যাত্রাবাড়ীর শেখদী এলাকায়
গ্যাসের অপেক্ষায় সড়কের এক পাশজুড়ে সারিবদ্ধ সিএনজিচালিত যানবাহন। কয়েক ঘণ্টা অপেক্ষার পরও মিলছে না গ্যাস। আজ সোমবার দুপুরে রাজধানীর উত্তরা এলাকায়