চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ একটি টার্মিনাল। চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার, ভারী পণ্য ও জ্বালানি তেল দেশের বিভিন্ন স্থানে পরিবহনে এ ইয়ার্ড ব্যবহার করা হয়। তবে হালিশহরের সিজিপিওয়াই ডিপোতে বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে আছে শতকোটি টাকার পুরোনো যাত্রীবাহী ক্যারেজ, তেলবাহী ট্যাংক, মালবাহী ওয়াগন, রেলবিট, চাকা ও স্লিপার। অব্যবহৃত থাকায় এসব রেলওয়ে সামগ্রীতে আগাছা ও মরিচা ধরেছে। এতে নষ্ট হচ্ছে সরকারের কোটি কোটি টাকার সম্পদ। পরিত্যক্ত বগিগুলোতে বসবাস করছেন বাস্তুহারা মানুষজন। এতে একদিকে যেমন সরকারের মূল্যবান সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে পরিত্যক্ত রেলবগিতে ঝুঁকি নিয়ে বসবাস করছেন এসব মানুষ