প্লাবিত পার্বত্য অঞ্চল, বিপর্যস্ত জনজীবন

পার্বত্য অঞ্চলে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদীর পানি বেড়েছে। পানিতে তলিয়ে গেছে লোকালয়। চট্টগ্রামের সঙ্গে কক্সবাজার ও বান্দরবানের সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাঙামাটি ও খাগড়াছড়িতেও টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। রাঙামাটিতে ধসে পড়ছে সড়ক। বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে অনেক এলাকা। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আজ মঙ্গলবার সারা দিন পার্বত্য অঞ্চলে ছবিগুলো তোলা।
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে পানি মাড়িয়ে চলছেন লোকজন। দক্ষিণ হাশিমপুর, চন্দনাইশ, চট্টগ্রাম
ছবি: জুয়েল শীল
যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। কোমরপানিতে হেঁটে হেঁটে গন্তব্যের দিকে যাচ্ছেন এক নারী। দক্ষিণ হাশিমপুর, চন্দনাইশ, চট্টগ্রাম
খাগড়াছড়িতে বন্যায় ডুবে গেছে নিম্নাঞ্চল। স্থানীয় বাসিন্দারা চলাচল করছেন নৌকা দিয়ে। মেহেদীবাগ এলাকা, পৌর শহর, খাগড়াছড়ি
মহাসড়কে পানিতে বিকল হয়ে গেছে যাত্রীবাহী বাস। চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, দক্ষিণ হাশিমপুর, চন্দনাইশ, চট্টগ্রাম
বৃদ্ধ এক নারীকে নিয়ে কোমরপানি পাড়ি দিচ্ছেন এক ব্যক্তি। দক্ষিণ হাশিমপুর, চন্দনাইশ, চট্টগ্রাম
নিম্নাঞ্চল প্লাবিত হাওয়ায় নৌকায় পারাপার হচ্ছে মানুষ। ব্রিগেড এলাকা, বান্দরবান
কোমরপানিতে হাঁটছেন এক ব্যক্তি। জেলা জজ আদালত, বান্দরবান
ডুবে গেছে ঘরবাড়ি। রিকশায় চড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন বন্যার্ত ব্যক্তিরা। বাটাখালী এলাকা, চকরিয়া, কক্সবাজার
বন্যার পানিতে ডুবে আছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার প্রধান সড়ক। সাতকানিয়া-বাঁশখালী সড়ক, বাসস্ট্যান্ড এলাকায়, সাতকানিয়া, চট্টগ্রাম
টানা বৃষ্টিতে সড়কের পাশে মাটি ধসে গেছে। ঝুঁকিপূর্ণ হয়েছে যানবাহন চলাচল। যুব উন্নয়ন কার্যালয় এলাকা, রাঙামাটি
কাঁধে শিশুকে নিয়ে পানিতে হাঁটছেন এক নারী। দক্ষিণ হাশিমপুর, চন্দনাইশ, চট্টগ্রাম
ড্রামের তৈরি ভেলা দিয়ে মোটরসাইকেল পার করছেন কয়েকজন। জেলা ডাকঘর, বান্দরবান