মাঘের শীত যেন জেঁকে বসেছে খুলনায়। ঘন কুয়াশার কারণে পথঘাট আবৃত থাকে। শীতের কারণে স্থানীয় লোকজনের জবুথবু অবস্থা। তবে বেশি ভোগান্তিতে আছে ছিন্নমূল মানুষেরা। পথে কুড়ানো কাগজ দিয়ে আগুন জ্বালিয়ে শরীর গরম করে নেওয়ার চেষ্টা করে তারা। সম্প্রতি খুলনার শিববাড়ি এলাকা থেকে ছবিগুলো তোলা হয়েছে।