দুম্বা, ষাঁড়, ডরপার, ম্যাকাওসহ নানা জাতের পশু–পাখি নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে বসেছে প্রাণিসম্পদ মেলা। মেলায় ভিড় করছেন শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ।
কেউ দেখছেন বিশাল আকৃতির ষাঁড়, কেউ মুগ্ধ হচ্ছেন রঙিন পাখির সৌন্দর্যে। এবারের মেলার প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। মোট ৩৮৪টি স্টল ও ৮৬টি প্যাভিলিয়নে মেলা জমে উঠেছে।
মেলায় আনা পশু-পাখির অনেকগুলো বিক্রির জন্য, কোনো কোনোটি আবার শুধু প্রদর্শনের জন্য। মেলা নিয়ে এবারের ছবির গল্প।