বগুড়ার চাঁচাহার গ্রামের বিস্তীর্ণ সবুজ মাঠের জমিতে বাড়ছে মরিচগাছ। গাছে ফুটেছে ফুল। সেই খেতে সকাল থেকে ব্যস্ত একদল নারী। কারও হাতে নিড়ানি, কারও মাথার ওপর ছাতা। রোদ-বৃষ্টি উপেক্ষা করে আগাছা পরিষ্কার করছেন তাঁরা। পাশে পুরুষও ব্যস্ত আগাছা সরানোর কাজে। এসব নিয়েই এই ছবির গল্প।
