ঈদের কেনাকাটা

ঈদুল ফিতরের বাকি আর মাত্র কয়েক দিন। এখন সারা দেশে বিপণিবিতানগুলোতে চলছে ঈদের কেনাকাটা। দেশের বিভিন্ন জায়গা থেকে পাঠানো ঈদের কেনাকাটা নিয়ে ছবির গল্প

জমে উঠেছে ঈদবাজার, কেনাকাটায় বিপণিবিতানে ক্রেতারা। চকবাজার, ফরিদপুর, ১৫ মার্চ
ছবি: আলীমুজ্জামান
ঈদের কেনাকাটায় পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। হাজী মকবুল হোসেন সুপার মার্কেট, নীলফামারী, ১৫ মার্চ
ঈদে নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না পরতে হবে। তাই গয়নার দোকানেও ঢুঁ মারছেন তরুণীরা। নবাবগঞ্জ বাজার, রংপুর, ১৫ মার্চ
ঈদ উপলক্ষে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে বিপণিবিতানগুলোতে করা হয়েছে আলোকসজ্জা, যদিও এবার মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ায় আলোকসজ্জা করতে নিষেধ করেছিল সরকার। হিল ভিউ এলাকা, চট্টগ্রাম, ১৫ মার্চ
জমে উঠেছে ঈদবাজার, সাজানো হয়েছে বিপণিবিতানগুলো। ওয়াসার মোড়, চট্টগ্রাম, ১৫ মার্চ
ঈদ উপলক্ষে নগরীর বিপণিবিতানে আলোকসজ্জা। নয়াসড়ক, সিলেট, ১৫ মার্চ
আসন্ন ঈদ উপলক্ষে শপিং মলে পছন্দের পোশাক খুঁজছেন ক্রেতারা। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, ঢাকা, ১৫ মার্চ
ঈদের কেনাকাটায় দরদাম করছেন ক্রেতারা। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, ঢাকা, ১৫ মার্চ
ঈদবাজারে শাড়ি দেখছেন ক্রেতারা। জিন্দাবাজার, সিলেট, ১৫ মার্চ