বগুড়ায় দুই দিনব্যাপী তারকা মেলা

বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে গুণীজন ও শিল্পীদের মহাসমাবেশ উপলক্ষে বসেছে দুই দিনব্যাপী তারকা মেলা। বগুড়ার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে তৃতীয়বারের মতো এ মেলা চলছে। গতকাল শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক সৈয়দ আনোয়ার হোসেন। শিল্পীরা রকমারি সাজে রোমেনা আফাজ মঞ্চ এলাকা মাতিয়ে তোলেন।

ভ্যানে বসে গান গাইছেন মেলায় আসা শিল্পীরা
ভ্যানে বসে গান গাইছেন মেলায় আসা শিল্পীরা
ঘোড়ায় চড়ে মেলা প্রাঙ্গণে ঘোড়সওয়ার তাসমিনা
সানাই বাজিয়ে শিল্পীদের আনন্দ উদ্‌যাপন
শিল্পী ও অতিথিদের অংশগ্রহণে শোভাযাত্রা। শোভাযাত্রা শহীদ টিটু মিলনায়তন থেকে বের হয়ে সাতমাথা-কবি নজরুল ইসলাম সড়ক, ঝাউতলা-বড়গোলা ও নওয়াববাড়ী সড়ক হয়ে মহাসম্মেলনস্থলে এসে শেষ হয়
তারকা মেলায় নাচ পরিবেশন করছেন শিল্পীরা
যাত্রার সাজে শিল্পীরা
লাঠিখেলায় দুই প্রতিযোগীর লড়াই
শোভাযাত্রায় নানা সাজে শিল্পীরা
বেদের সাজে বিন বাজাচ্ছেন শিল্পীরা
নবাব সিরাজউদ্দৌলার সাজে তরবারি হাতে একজন
বেদের সাজে আসা দুই শিল্পীর ভোঁ–দৌড়
ঘোড়ার গাড়িতে চড়ে শোভাযাত্রায় শিল্পীরা