চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেটে ঢোকার ডান পাশেই কেমিক্যাল শেড (রাসায়নিক পণ্য রাখার নির্দিষ্ট জায়গা)। সেখানে খোলা আকাশের নিচে পড়ে আছে রাসায়নিক রাখা অসংখ্য কনটেইনার। রয়েছে রাসায়নিক পদার্থের অনেক পুরোনো কনটেইনারও। রোদ-বৃষ্টিতে সেসব কনটেইনার নষ্ট হয়ে গলে বের হচ্ছে নানা রাসায়নিক পদার্থ। দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। খোলা আকাশের নিচে পড়ে থাকা রাসায়নিক কনটেইনার নিয়ে এবারের ছবির গল্প।