শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের ১০৪তম জন্মবার্ষিকীতে শিশু-কিশোর উৎসব

দেশের আধুনিক চিত্রকলার চর্চা, বিশেষ করে ছাপচিত্রের পথিকৃৎ শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আট দিনব্যাপী আয়োজন শুরু হয়েছে বুধবার। শিশু-কিশোরদের নিয়ে আনন্দঘন উৎসবের মধ্য দিয়ে বেলা ১১টায় ধানমন্ডির সফিউদ্দীন শিল্পালয়ে এ উৎসবের সূচনা হয়। শিল্পগুরুর জন্মদিন উপলক্ষে ২০২১ সাল থেকে সফিউদ্দীন শিল্পালয় শিশু-কিশোরদের নিয়ে উৎসবের আয়োজন করে আসছে। এবার উৎসবে ধানমন্ডির মারী-কুরী স্কুল এবং মিরপুরের বেইট আলফা অটিস্টিক ফাউন্ডেশনের বিশেষ চাহিদাসম্পন্ন অর্ধশতাধিক শিশু-কিশোর অংশ নিচ্ছে। উৎসবের অংশ হিসেবে ২৪ জুন পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রদর্শনী ও কর্মশালা চলবে।

মারী-কুরী স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে উৎসবের উদ্বোধন করেন বরেণ্য শিল্পী রফিকুন নবী
মারী-কুরী স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে উৎসবের উদ্বোধন করেন বরেণ্য শিল্পী রফিকুন নবী
উৎসবে দলীয় নৃত্য পরিবেশন করে শিশুরা
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবী
গভীর মনোযোগে প্রদর্শনী দেখছে বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশু
প্রদর্শনীর শিল্পকর্মগুলো খুঁটিয়ে দেখছে এক খুদে শিক্ষার্থী
চিত্রাঙ্কন প্রশিক্ষণ কর্মশালায় ছবি আঁকায় নিমগ্ন শিক্ষার্থীরা
প্রদর্শনীতে রয়েছে শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের কয়েকটি নান্দনিক ছাপচিত্র
শিল্পকর্মগুলো সরাসরি দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিশুরা
ছাপচিত্র তৈরির কলাকৌশল খাতায় টুকে রাখছে এক শিক্ষার্থী
উৎসবে অংশগ্রহণকারী শিশু-কিশোর ও অতিথিদের আনন্দঘন মুহূর্ত