ভারতের মেঘালয় রাজ্য থেকে সিলেটের কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ দিয়ে প্রবাহিত হয়েছে ধলাই নদ। নদের উৎসমুখ ভোলাগঞ্জ সাদাপাথর নামে পরিচিত। বর্ষায় এ নদের স্নিগ্ধ সৌন্দর্য মুগ্ধতা ছড়ালেও শুষ্ক মৌসুমে অবৈধভাবে বালু উত্তোলনে নদ ক্ষতবিক্ষত। নদের চর ও পাড় কেটে বালু উত্তোলন করায় এই হাল ধলাই নদের। এতে ঝুঁকির মুখে রয়েছে ধলাই নদের ভোলাগঞ্জ অংশে নির্মিত সেতুটিও।