হেমন্তের শুরুতেই তিস্তার পানি কমেছে। জেগে উঠেছে চর। পলি জমে থাকা চরে আবাদও হয় ভালো। তাই শস্য ফলাতে চাষিরা এখন চরের দিকে ছুটে চলেছেন। আলু, মিষ্টিকুমড়াসহ নানা শস্য চাষে সকাল থেকে চাষাবাদের নানা উপকরণ নিয়ে ছুটছেন তিস্তাতীরবর্তী মানুষ। হেঁটে, নৌকায় বা পানি পেরিয়ে দলে দলে চরের দিকে ছুটে চলেছেন তাঁরা। তিস্তাপারের মানুষের এই ছুটে চলার ছবিগুলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ছালাপাক এলাকা থেকে তোলা।