শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কয়েক দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশসহ আশপাশের সড়ক পানি ছিটিয়ে পরিষ্কার করা হয়। তা শুকানোর পর শুরু হয় রং করার কাজ। প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকেরা মিলে কাজটি করছেন। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরায় এনে নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একুশের প্রথম প্রহর অর্থাৎ সোমবার দিবাগত রাত ১২টার পর থেকেই শুরু হবে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন।
