শারদীয় উৎসবে

পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রার নানা চিত্র দিয়ে সাজানো হয়েছে চট্টগ্রাম নগরের দক্ষিণ নালাপাড়া পূজা উদ্‌যাপন পরিষদের পূজামণ্ডপ। পাহাড়ে বসবাস করা বিভিন্ন সম্প্রদায়কে শারদীয় উৎসবে যুক্ত করতে এই প্রয়াস। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে মণ্ডপে ভিড় করছেন লোকজন। চমক এখানেই শেষ নয়। দুর্গাপ্রতিমাকে সাজানো হয়েছে পাহাড়ি আদলে। লক্ষ্মী সরস্বতী, কার্তিক গণেশও পাহাড়ি সাজে সজ্জিত। অলংকারও পরানো হয়েছে পাহাড়ের নারীদের পরিধেয় মাথায় রেখে। আর দেবীর পোশাক ও গয়না—সবকিছুই বাঁশ দিয়ে তৈরি। প্যান্ডেলের সাজসজ্জাও হয়েছে পুরো বাঁশ, শণ ও বেত দিয়ে।

সুড়ঙ্গের এক প্রান্ত থেকে ভেসে উঠেছে দেবী দুর্গার রূপ
সুড়ঙ্গের এক প্রান্ত থেকে ভেসে উঠেছে দেবী দুর্গার রূপ
বাঁশ, শণ ও বেত দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে পাহাড়ি জীবনের চিত্র
বাঁশের তৈরি মুখোশ
নিজেদের পোশাকে নৃত্যরত তিন চাকমা কন্যা
ঢোল আর বাঁশি নিয়ে মেতেছেন কয়েকজন যুবক
মণ্ডপে ভিড় করছেন বিভিন্ন বয়সের মানুষ
জুম থেকে খাল্লোং (ঝুড়ি) পিঠে নিয়ে নেমে আসছেন এক নারী
প্রতিমার শাড়ি ও অলংকার তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে
পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রার নানা চিত্র ঘুরে দেখছে লোকজন
পাহাড়ের ঐতিহ্যবাহী বাঁশনৃত্য
পাহাড়ি তরুণীর সাজ
ঢাকঢোলে দেবী দুর্গাকে বরণ