মাঠে ঘাস কিংবা কচুরিপানার মধ্যে লুকিয়ে থাকে নানা ধরনের ছোট পোকামাকড়। গরু যখন ঘাস খায়, তখন সেসব পোকা উড়ে বেরিয়ে আসে; আর সেই পোকা ধরতেই গরুর আশপাশে ঘুরে বেড়ায় বক। খাবারের খোঁজে গরুর সঙ্গে বকের এই চলা যেন প্রকৃতির এক চমৎকার সহাবস্থান। নীরব গ্রামীণ পরিবেশে ধরা পড়ে প্রাণী দুটির এমন মিতালি।
