বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে অবৈধ যানের দাপট

বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের দেড় কিলোমিটারজুড়ে অবৈধ যান চলাচলের ছড়াছড়ি। দুপচাঁচিয়া উপজেলার নাগর নদ থেকে তিশি গাড়ি এলাকা পর্যন্ত সড়কে বেশ কয়েকটি বাঁক আর অবৈধ যান চলাচলের দাপটের কারণে ঘটছে হতাহতের ঘটনা। প্রশাসন থেকে এ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হলেও অবৈধ যান চলাচল বন্ধ হচ্ছে না। সড়কে বিশৃঙ্খল এই অবস্থা নিয়ে ছবির গল্প—

আঞ্চলিক মহাসড়কজুড়ে অবৈধ যানবাহনের দাপট
আঞ্চলিক মহাসড়কজুড়ে অবৈধ যানবাহনের দাপট
অবৈধ যানবাহনের দাপটে সেতুতে ধীরগতিতে চলছে ট্রাক
বাঁকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন শ্রমিকেরা
মহাসড়কজুড়ে সারি বেঁধে চলছে অবৈধ যান
দূর পাল্লার বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে ভ্যান
উল্টো পথে ঢুকে পড়েছেন একজন মোটরসাইকেল আরোহী
সড়কের বাঁকে ছুটে চলছে অবৈধ যান
বাসের সামনে ও পাশে অবৈধ যান
ট্রাক এগোনোর পথ আটকে দিয়েছে অবৈধ ভটভটি