আমন রোপণে ব্যস্ত কৃষক

শ্রাবণ মাসের শুরু থেকে সিলেট অঞ্চলে আমন রোপণের দৃশ্য চোখে পড়ে। কৃষকদের কেউ জমি প্রস্তুত করেন, কেউ বীজতলা থেকে চারা তোলেন। ব্যস্ততায় কাটে তাঁদের দিন। এই শ্রাবণে রোপণ করা আমন ধান অগ্রহায়ণে ঘরে তুলবেন কৃষকেরা। নতুন ধানের গন্ধে ভরে উঠবে কৃষকের আঙিনা। ছবিগুলো সম্প্রতি সদর উপজেলার সাহেববাজারের টিলাপাড়া এলাকা থেকে তোলা।

আমনের চারা থেকে মাটি ছাড়িয়ে নিচ্ছেন এক কৃষক
আমনের চারা থেকে মাটি ছাড়িয়ে নিচ্ছেন এক কৃষক
আমনের চারা রোপণের জন্য জমি প্রস্তুত করা হচ্ছে
জমি প্রস্তুতের জন্য বালতিতে করে ঢালা হচ্ছে পানি
ট্রাক্টর দিয়ে জমি চাষ করছেন এক ব্যক্তি
বীজতলায় ছিটানো হবে এই ধানের বীজ
জমিতে ধানের বীজ ছিটাচ্ছেন এক কৃষক
বাড়ি দিয়ে চারা থেকে মাটি ছাড়াতে পায়ের সুরক্ষায় বাঁধা হয়েছে সুপারিগাছের খোল
বাবার সঙ্গে মাঠে এসেছ শিশু শাহরিয়ার আহমেদ
বাবার জন্য খাবার নিয়ে মাঠে যাচ্ছে একটি শিশু
আমন চারা তুলে আঁটি বেঁধে রাখা হয়েছে
সবুজে ছেয়ে গেছে বীজতলা
চারা তুলে আঁটি বাঁধা হচ্ছে
ভারে করে নিয়ে যাওয়া হচ্ছে চারা
জমিতে আমনের চারা রোপণ করছেন দুই কৃষক