পাহাড়ের সবুজের ফাঁকে কোথাও উজ্জ্বল লাল, কোথাও সোনালি হলুদ, আবার কোথাও নীল-বেগুনি রঙের ঝলক। কখনো ফুলের মধু খেতে উল্টো হয়ে ঝুলে আছে ছোট্ট পাখি, কখনো ডালে বসে চারপাশে নজর রাখছে, আবার কোনোটি ব্যস্ত খাবারের সন্ধানে। রাঙামাটির পাহাড়ি বন, গাছপালা আর ফুলের ফাঁকে হাঁড়িচাঁচা, মৌটুসি, বেনেবউ, বসন্তবাউরি, টুনটুনিসহ নানা প্রজাতির নানা রঙের পাখির দেখা মেলে। ছবিগুলো রাঙামাটির সাপছড়ি লুম্বিনী ও উলুছড়া কুমড়াটিলা এলাকা থেকে তোলা।
