মহাসড়কের প্রায় দেড় কিলোমিটারজুড়ে কলার হাট

ভোর থেকেই ক্রেতা-বিক্রেতাদের পদচারণে মুখর হয়ে ওঠে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চণ্ডীহারা কলার হাট। রংপুর-বগুড়া মহাসড়কের পাশে প্রায় দেড় কিলোমিটারজুড়ে বসা এই হাটে প্রতিদিন চলে নানা জাতের কলার বেচাকেনা। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারেরা কলা কিনতে আসেন। প্রতিদিন ২০ থেকে ৩০ ট্রাক কলা এখান থেকে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। গত বুধবার তোলা ছবিতে কলার হাটের ব্যস্ততা ও বেচাকেনার নানা দৃশ্য।

প্রায় দেড় কিলোমিটার কলার হাটজুড়েই থাকে ক্রেতা–বিক্রেতাদের উপস্থিতি
প্রায় দেড় কিলোমিটার কলার হাটজুড়েই থাকে ক্রেতা–বিক্রেতাদের উপস্থিতি
হাটে বেশি চাহিদা থাকে অনুপম (সবরি) কলার
হাটে চাহিদা রয়েছে সাগর কলার
সাগর কলার দাম একটু কম
হাট থেকে কলাপাতা সংগ্রহ করছেন এক ভ্যানচালক
কলার কাঁদির ফেলে দেওয়া অংশ সংগ্রহ করছেন এক ব্যক্তি
বেচাকেনা হওয়া কলা ভ্যানে তুলছেন এক চালক
বিক্রির জন্য মহাসড়কের পাশে রাখা কলার কাঁদি
হাটজুড়েই কলা আর কলা
হাট থেকে কেনা কলা ট্রাকে ভরা হচ্ছে। সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য পাঠানো হবে